শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে বিজয়া পুর্ণমিলনী উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিজয়া পুর্ণমিলনী উৎসব পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ দেবালয় কালী মন্দিরে বিজয়া পুর্ণমিলনী উৎসব পালন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে চন্দ্রগঞ্জ থানা পুজা উদযাপন পরিষদ।

চন্দ্রগঞ্জ থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বাদল মজুমদার বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন।

চন্দ্রগঞ্জ থানা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু জয়দেব নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম মজুমদার, থানা শাখার সভাপতি সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চন্দন কর্মকার, চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপক দেবনাথ, পুজা উদযাপন পরিষদ থানা শাখার যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র কুরী, সাংগঠনিক সম্পাদক কাকন কুরী, থানা যুব ঐক্য পরিষদের সম্পাদক বাবু বিধান দে প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি জসীম উদ্দীন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম নিয়ে কাউকে কোনো ফায়দা লুটতে দেয়া হবেনা। এই এলাকায় জঙ্গিবাদ, মৌলবাদ চলতে দেয়া হবেনা। এসময় তিনি আরো বলেন, যে কেউ নির্বিঘ্নে নির্ভয়ে আপনার অভিযোগ থানায় এসে জানাবেন। আমি ব্যবস্থা নিব।

বিজয়া পুর্ণমিলনী উৎসবের আলোচনা শেষে চন্দ্রগঞ্জ থানা এলাকার মোট ১৫টি পুজা মন্ডপের নেতৃবৃন্দের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১