মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মুসলিমদের ধর্মীয় উৎসবের ছুটি বাদ

আন্তর্জাতিক ডেস্ক :

এনআরসি বা নাগরিকত্ব বিল নিয়ে উত্তাল ভারত। দেশজুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ওই বিলকে কেন্দ্র করে দেশটির মুসলিম নাগরিকদের ওপর চলছে হয়রানি ও নির্যাতন।

এবার সে তালিকায় যোগ হলো সরকারি ছুটির তালিকা থেকে মুসলিমদের ধর্মীয় উৎসব ছুটি বাতিলের এক নতুন বিতর্ক।

জানা গেছে, ভারতের জাতীয় জনসংখ্যা রেজিস্টারের নির্দেশিকা থেকে এবার মুসলিমদের উৎসবের ছুটিগুলো বাতিল করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এনপিআর ২০২০ তালিকা থেকে মুসলিমদের উৎসবে ছুটি বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

ভারতের জনসংখ্যা রেজিস্ট্রার তালিকা বা এনপিআর এ হিন্দু, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের উৎসবের তালিকায় দুর্গাপুজো থেকে শুরু করে বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, নানক জয়ন্তী, সরস্বতী জয়ন্তী থেকে ছটপূজা আছে। এছাড়া আছে গান্ধী জয়ন্তী, স্বাধীনতা দিবস বা ইংরেজি নববর্ষের উল্লেখও। কেবল নেই মুসলিমদের কোনো ধর্মীয় উৎসবের উল্লেখ।

এর আগে ২০১০ সালে প্রথম এনপিআর-এর মাধ্যমে তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়। তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউএপিএ সরকার। ওই সময় যে ম্যানুয়াল বানানো হয়েছিল, সেখানে মুসলমানদের কোনো উৎসব-রীতির উল্লেখ করা ছিল না।

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর, সেই কাজ শেষ করার উদ্যোগ নেয়। পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে এনপিআর-এর কাজ হয়েছে। আরেকবার ২০২০ সালের এপ্রিল মাসে শুরু হতে চলেছে এনপিআর কর্মসূচি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১