
বেগমগঞ্জ সংবাদদাতা :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে রোববার (১ জানুয়ারী) সকালে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার, সহকারী প্রধান শিক্ষক মুনছুর আহাম্মদ, আলাইয়ারপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান, চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুস সাত্তার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল কালাম, আলমগীর হোসেন, নুর হোসেন মানিক, আলাউদ্দিন দুলাল, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আলী হোসেন, সামছুল আলম, ইসমাইল হোসেন, মাকছুদ আলমসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।