বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বজনদের কান্নায় গড়িয়ে পড়ে খালেদার চোখের পানি!

আকাশবার্তা ডেস্ক :

দীর্ঘ দুই বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছেন তার স্বজনরা (নাতি-নাতনিরা)। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকে এমনটা জানিয়েছেন খালেদার স্বজনদের একজন।

ওইদিন (রোববার) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান তার পরিবারের স্বজনরা।

সেখানে স্বজনদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম ও নাতনি আরিফা ইসলাম।

বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ নম্বর কেবিনে খালেদা জিয়ার সঙ্গে সময় কাটান তারা।

জানা গেছে, কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার ছোট মেয়ে জাহিয়া রহমান কেবিনে ঢুকেই খালেদা জিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। এসময় অন্যরাও কাঁদতে শুরু করেন। নাতি-নাতনিদের কান্নায় চোখের জল ধরে রাখতে পারেননি খালেদা জিয়া। এ সময় তার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।

একপর্যায়ে কেবিনে কান্নার রোল ওঠে এবং তা বাইরে থেকেও শোনা যায়। পরে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম তাদের সবাইকে শান্ত করেন। দেখা শেষে কেবিন থেকে বেরিয়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনও গাড়িতে বসে কাঁদতে দেখা যায় সিঁথি ও জাহিয়াকে।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয় আরও বেশি অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন সেলিমা ইসলাম। তিনি বলেন, তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙুল বাঁকা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা এবং দুই হাঁটু অপারেশন করা হয়েছে। হাঁটুতেও ব্যথা, হাঁটু ফুলে গেছে। তিনি পা ফেলতে পারছে না।

সেলিমা ইসলাম আরও বলেন, সরকার তাকে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার যে চিকিৎসা দরকার এখানে সে চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা না হলে তিনি কেমনে বাঁচবেন?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১