বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নির্বাচন করতে সাঈদ ঢাকায়

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশে শুদ্ধি অভিযানের সময় পলাতক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অপসারিত কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাঈদ ওরফে ‘ক্যাসিনো সাঈদ’ দেশে ফিরেছেন। ঢাকা সিটি নির্বাচন করতে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন তিনি।

ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাবেক এই যুগ্ম সম্পাদক দেশে ফিরেছেন গত ২৬ ডিসেম্বর। তার ঘনিষ্ঠ লোকজন এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর র‍্যাব ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করলে সাঈদ আত্মগোপনে চলে যান। তিন মাস পর আবারো ঢাকায় ফিরেছেন। তিনি বিদেশে থাকার সময়ই পুলিশের বিশেষ শাখা (এসবি) বিদেশযাত্রায় তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মতিঝিল-ফকিরাপুল-দৈনিক বাংলা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে রহস্যমানব হিসেবে পরিচিত মমিনুল হক সাঈদ। তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকও। এছাড়া ওয়ান্ডারার্স ক্লাব পরিচালিত হতো সাঈদের নেতৃত্বে। তার বেশভুষায় রয়েছে আধ্যাত্মিকতার ভাব। অবশ্য তার ভেতরের

রূপ পুরোটাই উল্টো। স্বার্থের জন্য হয়ে যেতেন ভয়ঙ্কর। ঢাকায় ক্যাসিনোবাণিজ্যের অন্যতম হোতা হিসেবে তার নামও আলোচিত।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে মমিনুল হক সাঈদ পাড়ি জমান বিদেশে। যুবলীগের বহিষ্কৃৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও ইসমাইল চৌধুরী সম্রাটসহ কয়েকজন গ্রেপ্তার হলেও তিনি চলে যান আড়ালে।

জানা যায়, মমিনুল হক সাঈদ গত মাসের শেষ সপ্তাহে দেশে ফিরলেও মতিঝিল এলাকায় আসেননি।

মমিনুল হক সাঈদের মোবাইল নম্বরে ফোন করলে তিনি তা রিসিভ করেননি।

তবে তার স্ত্রী ফারহানা হক বৈশাখি ফোনে জানান, তিনি প্রার্থী হচ্ছেন। অন্য বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১