শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

জীবন-মৃত্যুর সন্ধীক্ষণে পত্রিকা বিক্রেতা শাহজাহান; আর্থিক সহযোগিতা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক :

জীবনের ২০টি বছর মানুষের হাতে হাতে সংবাদপত্র পৌঁছে দিয়েছেন। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে বা কনকনে শীতেও পাঠকের কাছে সংবাদপত্র পৌঁছে দেওয়া ছিল দিনের প্রথম কাজ। কিন্ত পত্রিকা হাতে নিয়ে গত ৫ মাস পাঠকের কাছে যেতে পারেন না লক্ষ্মীপুরের পত্রিকা বিক্রয় প্রতিনিধি (হকার) মো. শাহজাহান।

দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন বিছানায় তার সঙ্গী। লাঠি ছাড়া চলাফেরা করতে পারেন না। আর এখন তার সর্বোচ্চ যাতায়াত বাড়ির সামনের চায়ের দোকান পর্যন্ত। টাকার অভাবে চিকিৎসা খরচ চালাতে পারছে না, কাটাচ্ছেন মানবেতর জীবন যাপন। আর্থিক সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানাচ্ছেন তার পরিবার।

শাহজাহান লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত ছায়েদুল হকের ছেলে। তিনি লক্ষ্মীপুরের গোলাম রহমান পত্রিকা এজেন্টের হয়ে ২০ বছর পত্রিকা বিক্রি করেছেন। তার সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অভাবের কারণে বড় মেয়ে শারমিন আক্তার প্রীতির পড়ালেখা বন্ধ হয়ে গেছে। অপর মেয়ে নাহিমা আক্তার সাথী ও ছেলে সজিবের পড়ালেখা বন্ধ হওয়ার পথে।
বর্তমানে তিনি হোসেন শহীদ সোহারাওয়ার্দী মেডিকেল কলেজের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক আবুল আহসান দিদারের পরামর্শে ওষধ সেবন করছেন।

চিকিৎসকের বরাত দিয়ে শাহজাহানের স্ত্রী লাকি আক্তার জানান, শাহজাহানের লিভারের পাশে ক্যান্সারের ভাইরাস হয়েছে। পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করাতে বলেছেন চিকিৎসক। কিন্তু টাকার অভাবে সেটি সম্ভব হচ্ছে না। এদিকে প্রতিরাতে লিভারের ব্যথায় শাহজাহান চিৎকার চেঁচামেচি করে। এতে আশপাশের মানুষের সমস্যা হয়।

পত্রিকার এজেন্ট রাকিব হোসেন বলেন, অসুস্থতার কারণে ৫ মাস ধরে শাহজাহান এখন পত্রিকা বিক্রি করতে আসতে পারেন না। শুনেছি স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে অভাব অনটনে তার দিন কাটে। চিকিৎসার খরচও বহন করতে পারছে না।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন বলেন, শাহজাহানের অসুস্থতার বিষয়টি আমরা শুনেছি। প্রেস ক্লাবের পক্ষ থেকে তার সহায়তায় পাশে আছি। তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

আর্থিক সহায়তা প্রদানের জন্য ০১৯৪২-৪০২৪৪৩, অথবা:- বিকাশ করতে পারেন এ নাম্বারে ০১৯৪০-৫৯১৫৫৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ পত্রিকা বিক্রেতা মো. শাহজাহানের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮