মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ওমানের নতুন সুলতান কাবুসের ভাই তারিক

আন্তর্জাতিক ডেস্ক :

ওমানের নতুন সুলতান হিসেবে কাবুস বিন সাঈদের চাচাতো ভাই সংস্কৃতিমন্ত্রী হাইতাম বিন তারিক আল সাঈদের নাম ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতান এবং আল রোয়ার খবরে বলা হয়েছে, শনিবার (১১ জানুয়ারি) ক্ষমতাসীন পারিবারিক কাউন্সিলের সামনে শপথ পড়ানো হয়েছে হাইথামকে।

দেশটির সংবিধান অনুযায়ী, সুলতান পদ শূন্য হওয়ার তিন দিনের মধ্যে উত্তরাধিকার নির্ধারণ করতে হবে।

ওমানের নতুন সুলতান হবে রাজ পরিবারের সদস্য। তাকে অবশ্যই মুসলমান, প্রাপ্তবয়স্ক, যৌক্তিক এবং ওমানের মুসলমান বাবা-মায়ের পুত্র হতে হবে।

৬৫ বছর বয়সী হাইথাম বিন তারিক ১৯৯০ দশকের মাঝামাঝিতে ওমানের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তার আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। এছাড়া ৮০’র দশকে ওমানের ফুটবল ফেডারেশন গঠনের পর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন হাইথাম।

শুক্রবার সন্ধ্যায় মারা যান ওমান সালতানাতের শাসক কাবুস বিন সাইদ আল সাইদ। শনিবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন তার মৃত্যুর খবর দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোকের কথা জানায়।

গত মাসে বেলজিয়ামে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেছিলেন। সুলতান ক্যানসারে ভুগছিলেন বলে জানা গেছে।

পাঁচ দশক ধরে ওমানের রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য ধরে রেখেছিলেন কাবুস। দেশটিতে ৪৬ লাখ মানুষের বাস। এর মধ্যে ৪৩ শতাংশই বিদেশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০