মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

উত্তাল ইরান : আন্দোলনকারীদের উদ্দেশে ট্রাম্পের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক :

ভুলবশত ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার দায় স্বীকারের পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগের দাবিতে রাস্তায় অবস্থান করছেন হাজারো জনতা।

তেহরানে যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাসের কাছে আমির কবির বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে জড়ো সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। ‘স্বৈরশাসক নিপাত যাক’, ‘খামেনির পদত্যাগ চাই’, নির্লজ্জ খামেনি- দেশ ছেড়ে চলে যাক’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
এছাড়াও খামেনিসহ বিমান ভূপাতিত করার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা।

এদিকে, আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটবার্তায় ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইরানের বীর, ধৈর্যশীল জনগণের প্রতি: আমি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তোমাদের পাশে দাঁড়িয়েছি এবং আমার প্রশাসন তোমাদের পাশেই থাকবে। আমরা তোমাদের প্রতিবাদ গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তোমাদের সাহসীকতায় আমরা অনুপ্রাণিত।’

আরেক টুইটবার্তায় ইরান সরকারের প্রতি ট্রাম্প বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলোকে সেখানে সরেজমিনে তথ্য সংগ্রহের জন্য অনুমতি দিতে হবে। তারা মাঠে থেকে চলমান আন্দোলনের নিয়ে প্রতিবেদন তুলে ধরবে।’

ট্রাম্প আরো বলেন, ‘শান্তিকামী আন্দোলনকারীদের ওপর আবারও যেন হত্যাযজ্ঞ চালানো না হয় এবং ইন্টারনেট সেবা যেন বন্ধ করা না হয়। কেননা, গোটা বিশ্ব দেখছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১