বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

যেকোনও সময় গ্রেপ্তার হতে পারেন সাঈদ!

আকাশবার্তা ডেস্ক :

সম্প্রতি দেশে ফিরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বরখাস্ত কাউন্সিলর এ কে এম মোমিনুল হক সাঈদ। ফিরেই এরই মধ্যে সিটি নির্বাচনের প্রচারে নেমেছেন তিনি। তিনি এবার ডিএসসিসি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এরই মধ্যে সাঈদকে প্রতীক বরাদ্দও দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডিএসসিসির নয় নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়ানো সাঈদের প্রতীক লাটিম।

এর আগে, ক্যাসিনো কাণ্ডে বহুদিন দেশের বাইরে ছিলেন সাঈদ। তবে হঠাৎ দেশে ফিরে আসাই দলের-বাইরের অনেকেই অবাক হয়েছেন। হয়েছেন উচ্ছ্বাসও।

এদিকে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে এ কে এম মোমিনুল হক সাঈদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তারা হলেন- মো. মোবারক হোসেন ও মো. মিজানুর রহমান রানা।

শনিবার বিকালে রাজধানীর মতিঝিল এলাকার দিলকুশার ইউনুস সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।

এরপর থেকে গুঞ্জন উঠেছে, যেকোনও সময় গ্রেপ্তার হতে পারেন কাউন্সিলর সাইদও। তবে আদৌ কী তিনি গ্রেপ্তার হবেন না নির্বাচনে লড়বেন তা নিয়ে এখনো কোন সুনির্দিষ্ট তথ্য মিলেনি। তার গ্রেপ্তারের বিষয়টি শুধু গুঞ্জনে ভারী হয়ে উঠেছে।

এদিকে কাউন্সিলর সাঈদের দুই সহযোগী গ্রেপ্তারের ঘটনায় জানা গেছে, মোবারক ও মিজানুরকে ব্যবসায়ী মো. মিজান মিয়ার কাছ থেকে চাঁদার টাকা আদায়ের সময় হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ‘চাঁদাবাজির’ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গেল বছরের (২০১৯) ১৮ সেপ্টেম্বর র‍্যাব ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করলে সাঈদ আত্মগোপনে চলে যান। প্রায় তিন মাস পর গত ২৬ ডিসেম্বর আবারো ঢাকায় ফিরেন তিনি।

বিদেশে থাকার সময়ই পুলিশের বিশেষ শাখা (এসবি) তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মতিঝিল-ফকিরাপুল-দৈনিক বাংলা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে রহস্যমানব হিসেবে পরিচিত মমিনুল হক সাঈদ।

তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকও। এছাড়া ওয়ান্ডারার্স ক্লাব পরিচালিত হতো সাঈদের নেতৃত্বে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১