বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বিদ্যুতের খুঁটিতে কারের ধাক্কা, প্রাণ গেল একই ঘরের তিনজনের

আকাশবার্তা ডেস্ক :

যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে একই ঘরের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা, শহরের রবীন্দ্রনাথ সড়ক (আর.এন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন পিয়াশা ও একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথি।

আহতরা হলেন- নিহত তিথির ছেলে মনিরুল ও তাদের আত্মীয় হৃদয়। নিহতদের মধ্যে তনিমা ও তানজিলা আপন বোন ও তিথি তাদের ভাবি।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, রাতে প্রাইভেটকারে শহরে আসছিলেন হতাহতরা। পথে বিমান অফিস মোড় এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের পাঁচ যাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, গুরুতর আহত হৃদয় ও মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০