বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির জাদিমুড়া শেকলঘেরা নাফনদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আইয়াস উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. জামাল হোসেনের ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, জাদিমুড়া শেকলঘেরা এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে। এই সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় গিয়ে অবস্থান নেয়।

এসময় দূর থেকে কয়েকজন লোককে মিয়ানমারের লাল দ্বীপ থেকে নৌকায় নাফনদী পারে আসতে দেখা যায়। নৌকাটি নদীর কিনারায় আসার সঙ্গে সঙ্গেই টহল দল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্রই নৌকায় আরোহী সশস্ত্র ইয়াবা ব্যবসায়ীরা অতর্কিতভাবে গুলি ছোড়ে। এ সময় তিন বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।

এতে উভয়পক্ষের মধ্যে ৫-৬মিনিট গোলাগুলি চলতে থাকে। এক সময় গুলি করতে করতে তিন ইয়াবা ব্যবসায়ী নদীতে সাঁতার কেটে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।

পরে টহল দল তল্লাশি চালিয়ে দুই লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি তাজা কার্তুজ ও একটি কার্তুজের খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করে।

প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আহত বিজিবির তিন সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১