বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ঢাকা সিটি নির্বাচনের খরচ : পুলিশ চায় সাড়ে ২৬ কোটি

আকাশবার্তা ডেস্ক :

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকা ব্যয়ের ফর্দ সাজিয়েছে ইসি। এর মধ্যে নির্বাচন কমিশনের কাছে ২৬ কোটি ৪২ লাখ ৬৩ হাজার ৭৩৫ টাকা খরচ চেয়েছে বাংলাদেশ পুলিশ।

ইসি কর্মকর্তারা জানান, দুই সিটির নির্বাচন পরিচালনায় প্রায় ১৯ কোটি টাকা, আইন-শৃঙ্খলা খাতে পরিস্থিতি বিবেচনায় ২২ থেকে ২৫ কোটি টাকা এবং প্রশিক্ষণ খাতে অন্তত ১৬ কোটি টাকা ব্যয় বরাদ্দ রয়েছে। ভোটশেষে সব ব্যয় সমন্বয় করে এবার খরচ দাঁড়াতে পারে ৬০ কোটি টাকার মত।

ঢাকার দুই সিটি করপোরেশন ভাগ হওয়ার পর ২০১৫ সালে প্রথম নির্বাচনে উত্তর ও দক্ষিণে পরিচালন ব্যয় ছিল ৯ কোটি ১২ লাখ টাকা। আর আইন-শৃঙ্খলাসহ সব মিলিয়ে ব্যয় দাঁড়িয়েছিল ২০ কোটি টাকা।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এবারই প্রথম পুরো ঢাকায় ইভিএমে ভোট হচ্ছে। সেজন্য প্রায় ৩৫ হাজার ইভিএম তৈরি রাখা, এ নিয়ে প্রশিক্ষণ, প্রচার ও উপকরণ সংগ্রহে ব্যয় হচ্ছে বেশ। এবার ভোটগ্রহণ কর্মকর্তাদের সম্মানী ভাতা গত নির্বাচনের চেয়ে দ্বিগুণ রয়েছে। অন্যান্য খাতেও খরচ বিভিন্ন মাত্রায় বেড়েছে।

৫০ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার ভাতা ও প্রশিক্ষণ; ভোট কেন্দ্রে সশস্ত্রবাহিনীর কারিগরি টিম; প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য, ১ হাজার এপিবিএন সদস্য ও ৩৫ হাজার আনসার সদস্য; বিজিবি-র‌্যাবসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের বাজেট; নির্বাহী ও বিচারিক হাকিম; রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যয় রয়েছে এর মধ্যে।

ঢাকা উত্তর সিটিতে এ চার শাখার জন্য পুলিশ দৈনিক/খোরাকি ভাতায় (ভাতা-টিএ/ডিএ) মোট ৪ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৫২০ টাকা, পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্টের জন্য ৫ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৯০ টাকা, হায়ারিং চার্জ (ভাড়া করা যানবাহন) ১ কোটি ১০ লাখ ৬৯ হাজার ৮৭৫ টাকা, অন্যান্য মনিহারি (অন্যান্য ব্যয়) ব্যয়ে ৯৭ লাখ ৮২ হাজার ৬৮০ টাকা এবং আপ্যায়ন ব্যয় বাবদ (শুকনা খাবার, পানিসহ) ২ কোটি ৬ লাখ ১১ হাজার ৮০৬ টাকা চেয়েছে। অর্থাৎ, ডিএনসিসিতে মোট ১৩ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৫৭১ টাকা খরচ চাচ্ছে পুলিশ।

ঢাকা দক্ষিণ সিটিতে এ চার শাখার জন্য দৈনিক/খোরাকি ভাতায় (ভাতা-টিএ/ডিএ) ৩ কোটি ৮৯ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্টের জন্য ৪ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৯৬০ টাকা, হায়ারিং চার্জ বাবদ (ভাড়া করা যানবাহন) ১ কোটি ৩ লাখ ৫ হাজার ১২৫ টাকা, অন্যান্য মনিহারি (অন্যান্য ব্যয়) খরচ ৮৫ লাখ ২৮ হাজার ১৬০ টাকা এবং আপ্যায়ন ব্যয়ের (শুকনা খাবার, পানিসহ) জন্য ১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ৪৭৪ টাকা চেয়েছে। অর্থাৎ, ডিএসসিসিতে মোট ১২ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার ১৬৪ টাকা চায় পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১