মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভুমিকম্পে কাঁপলো তুরস্ক, ১৫ সেকেন্ডে প্রাণ হারাল ১৮

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কে ১৫ সেকেন্ডের ভূমিকম্পে প্রায় ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরো ৫৫৩ জন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় ইলাজিগ প্রদেশে কম্পনটি আঘাত হানে।

মৃতের সংখ্যা নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু জানান, এতে নিহতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। ইলাজিগ প্রদেশে আহত হয়েছেন ৪০৫ জন। মালাতিয়া প্রদেশে আহত হয়েছেন আরো ১৪৮ জন।

তিনি আরো জানান, কম্পনের ফলে বেশকিছু ভবন ধসে পড়েছে বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ধসে পড়া একটি ভবনের নিচে আটকা পড়েছেন ৩০ জন। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে কর্তৃপক্ষ।

সুলেমান সোইলু জানান, আক্রান্ত দুই প্রদেশে অতিরিক্ত ১৭০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে ইলাজিগের সিভরাইস জেলায় কম্পনটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি ইলাজিগ প্রদেশ ছাড়াও মালাতিয়া প্রদেশ, দক্ষিণাঞ্চলীয় আদানা ও উত্তরাঞ্চলীয় সামসুন এলাকাতেও অনুভূত হয়েছে।

এতে যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১