মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আল-আকসায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :

জেরুজালেমের আল-আকসা মসজিদে আক্রমণ চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফজরের সময় জোর করে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দিয়েছে।

এসময় গ্রেপ্তার হয়েছেন অন্তত ১৩ মুসল্লি। প্রত্যক্ষদর্শীদের বরাতে তুরস্কভিত্তিক সংবাদসংস্থা আনাদুলু এমন খবর দিয়েছে।

ফিলিস্তিনি মানবাধিকারকর্মীরা বলেন, মুসল্লিদের ছত্রভঙ্গ করে দিতে ইসরায়েলি বাহিনী রাবার বুলেট ছুড়েছে। মুসল্লিদের ঘিরে রেখে তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে দখলদার দেশটির পুলিশ।

খবরে জানা গেছে, সকালে মসজিদটিতে কয়েকশ মুসল্লি ফজরের নামাজ আদায় করছিলেন। ফেসবুকভিত্তিক ‘প্রত্যাশার ফজর প্রচারের’ অংশ হিসেবে মসজিদের প্রতি ভালোবাসা দেখাতে তারা সেখানে জমায়েত হয়েছিলেন।

এসময় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

আল-আকসাকে ঘিরে পূর্ব জেরুজালেমের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে তেল-আবিব। প্রচুর নিরাপত্তাচৌকি নির্মাণ করার পাশাপাশি দোকানপাট ও বেসরকারি যানবাহনেও তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েলি। যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১