বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

১৩৫ বছরের বৃদ্ধার মৃত্যু, বাড়িতে এলাকাবাসীর ভিড়

আকাশবার্তা ডেস্ক :

দিনাজপুরের চিরিরবন্দরে মোমেনা বেগম নামে ১৩৫ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ জানুয়ারি) জুম্মার নামাজের পর দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউপির মামুদপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

শনিবার (২৫ জানুয়ারি) বাদ যোহর নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

পরিবার সূত্রে আরও জানা গেছে, বৃদ্ধা ময়না বেগমের বয়স হয়েছিল ১৩৫ বছর। বৃদ্ধার ছোট নাতি কবির হোসেন দাবি করে বলেন, ভোটার আইডি কার্ডে তার বয়স ১২০ বছর। তবে তিনি ভোটার আইডি কার্ড দেখাতে পারেননি।

জেলার সবচেয়ে প্রবীণ বৃদ্ধা মোমেনা বেগমের মৃত্যুর সংবাদে এলাকার মানুষ এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করছেন। মৃত্যুর সময় তার সাত ছেলে-মেয়ের মধ্যে মাত্র এক ছেলে ও দুই মেয়ে জীবিত আছেন। বাকি চার সন্তান মারা গেছেন। আর জীবিত ছেলে মেয়েদের বয়সও আশির উপরে।

নাতি কবির হোসেন জানান, ২০ বছর বয়সে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউপির মামুদপুর গ্রামের আগুনিয়াপাড়ার ফজলার রহমান আগুনিয়ার সঙ্গে পারিবারিকভাবে মোমেনা বেগমের বিয়ে হয়। তিনি ব্যক্তিগত জীবনে সাত সন্তানের জননী ছিলেন। বড় মেয়ে লতিফন নেছার বর্তমান বয়স ৯৫ এবং ছোট ছেলে আজিজার রহমানের বয়স ৬০ বছর।

তিনি আরো জানান, মৃত্যুর কিছুদিন পূর্বেও তিনি টিউবওয়েলের পানি তোলা, তরকারি কাটার কাজ করতে পারতেন। তিনি চশমা ছাড়াই সুঁইয়ের মধ্যে সুতো দিতে পারতেন। তিনি চলাফেরাসহ পরিবারের সব কাজকর্ম অন্যের সহযোগিতা ছাড়াই করতে পারতেন। তিনি ধার্মিক ও নামাজি ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০