মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নারী বেশে ঘুরছে পুলিশ, ইভটিজিংয়ে সোজা থানায়!

আন্তর্জাতিক ডেস্ক :

ইভটিজারদের ধরতে সাধারণ নারী বেশে রাস্তায় টহল দেয়া শুরু করেছেন ভারতীয় পুলিশ সদস্যরা। তাদের সহযোগিতা করছেন থানার পুরুষ সদস্যরা।

গেলো বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে কয়েকটি দলে ভাগ হয়ে এই অভিযান শুরু করেন পশ্চিমবঙ্গের মানিকতলা থানার পুলিশ সদস্যরা।

অভিযানের প্রথম দিনেই দুই যুবককে গ্রেপ্তার করেছে ওই নারী পুলিশ সদস্যরা।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, মানিকতলা থানার বিভিন্ন বাসস্টপ, বাজার, শপিংমল, অটোস্ট্যান্ড, বিধাননগর স্টেশন এবং উল্টোডাঙা প্রধান সড়কে বিকালের পর থেকেই রাস্তায় নেমেছে ওই নারী বাহিনী।

নারী পুলিশ সদস্যরা সাদা পোশাকে জনবহুল এলাকায় দাঁড়িয়ে থাকছেন। কিছুটা দূরে থাকছেন থানার অন্য কর্মীরা।

কোনো ব্যক্তি ওই নারী কর্মীদের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে গেলে বা তাদের দেখে কটূক্তি করলেই অন্য পুলিশ কর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে আটক করছেন।

পরে থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে তাদের।

মানিকতলা থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরে ইভটিজ়িংয়ের অভিযোগ আসছিল।

তাই বিশেষ নারী বাহিনী ‘উইনার্স’-এর কায়দায় একটি দলকে মোকাবেলায় নামানো হয়েছে।

এই দলের সাফল্য দেখে শহরের বাকি থানা এলাকাতেও ওই ধরনের বাহিনীকে নামানোর কথা ভাবা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০