শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

২৮ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের নির্দেশ

আইন আদালত ডেস্ক :

৩৪ ও ৩৫ তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না পাওয়া মোট ২৮ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

আদেশে এই ২৮ জনকে ৩৪ ও ৩৫তম বিসিএসে নিয়োগ পাওয়ার সময় থেকে সকল সুবিধা দেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া আগামী ৬০ কার্য দিবসের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করতেও বলা হয়েছে।

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৮ জানুয়ারি) পৃথক তিনটি রায়ে এ নির্দেশ দেন। পৃথক তিনটি রিট আবেদনে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ যাদের নিয়োগ দিতে নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন- রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এস এম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মো. আবদুল্লাহ তারেক, মো. আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মো. আবু রোহানী পারভেজ রনি, মো. সাইদুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন, মো. ফরহাদ হোসেন, মুনমুন আহমেদ, মনিরুল হক, মো. আমিনুর রহমান, মো. রকিব উদ্দিন, মো. নাসরুল্লাহ হোসাইন, মীর ফয়সাল আলী, মো. মোজাম্মেল হাসান, মাহমুদা খাতুন ও মো. জাভেদ হাবিব। এ ছাড়া ৩৪ তম বিসিএসে উত্তীর্ণ মো. রাকিবুল আলমকে নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে।

২০১৬ সালের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ ২১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য পিএসসি সুপারিশ করে। এরপর ২১১৮ জনকে নিয়োগ দেয়া হয়। বাকী ৪০ জনকে নিয়োগ দেয়নি। নিয়োগ বঞ্চিতদের মধ্যে বঞ্চিত ২৬ জন নিয়োগ না দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। এছাড়া ৩৪তম বিসিএসে উত্তীর্ণ একজন রিট আবেদন করেন।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন-অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল ও অ্যাডভোকেট সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়াইশ-আল-হারুনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১