বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তথ্য গোপন ছাত্রলীগ নেতার জামিন বাতিল

আইন আদালত ডেস্ক :

তথ্য গোপন করে জামিন নিতে যাওয়ায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ আরিফের জামিন বাতিল করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের একটি বেঞ্চে দাখিল করা আবেদনের তথ্য লুকোনোর জন্য অন্য একটি বেঞ্চ থেকে জামিন নেয়ায় তার জামিন বাতিল করা হয়েছে। এছাড়া মামলার তদবিরকারক মাহাতাবউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আদালতের কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চাটার্জী বাপ্পী এ আদেশের তথ্যটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আদালত একইসঙ্গে হাইকোর্টে দাখিল করা হলফনামার ছক পরিবর্তন করতে রেজিষ্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন। হলফনামায় আর কোনো আবেদন করা হয়নি বা অন্য কোনো আদালতে খারিজ হয়নি এমন শর্তারোপ করতে বলা হয়েছে।

জানা যায়, গত বছরের ১৩ মে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম রাসেলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা জালাল উদ্দিন বাদি হয়ে মামলা করেন। মামলায় আরিফকে এক নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।

এই মামলায় গত ১২ জানুয়ারি বিচারপতি ফরিদ আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আরিফকে জামিন দেন। এই জামিনের পর রাষ্ট্রপক্ষ জানতে পারে, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আরিফ পৃথক একটি জামিন আবেদন করে। যা ১২ জানুয়ারি ওই বেঞ্চের কার্যতালিকার ২২৬ নম্বরে ছিল।

এরপর রাষ্ট্রপক্ষ আরিফের জামিনের আদেশ প্রত্যাহার চেয়ে ১৩ জানুয়ারি বিচারপতি ফরিদ আহমেদের নেতৃত্বাধীন আদালতে আবেদন করে। এ আবেদন পাবার পর হাইকোর্ট আরিফের দুই আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও মো. আসাদুজ্জামানের কাছে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। এ নির্দেশে ওই দুই আইনজীবী ব্যাখ্যা দাখিল করেন। এরপর আদালত আরিফের জামিন বাতিল করেন ও মামলার তদবিরকারককে জরিমানা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১