বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনাভাইরাস : পদ্মাসেতুর ৩৫ জন চীনা কর্মী নজরদারিতে

আকাশবার্তা ডেস্ক :

ভয়াবহ করোনাভাইরাস ছড়ানোর প্রেক্ষাপটে স্বপ্নের পদ্মাসেতু প্রকল্পে কর্মরত চীনের ৩৫ জন কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

করোনাভাইরাসের বিস্তারের মধ্যে গত ১৮ জানুয়ারির পর এসব চীনা কর্মী ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের কাছে জানতে হয়েছিল চীনে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর পদ্মা সেতুর নির্মাণকাজ ব্যাহত হবে কিনা।

জবাবে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে এক হাজারের মত চীনা শ্রমিক বা কর্মী কাজ করে। এদের মধ্যে দেড়শ জন শিফটিং ছুটিতে থাকে। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মাসেতু নির্মাণকাজে অসুবিধার সৃষ্টি হয় না।

ছুটি কাটিয়ে ১৮ জানুয়ারি থেকে যারা চীন থেকে এসেছে তাদের প্রকল্পের কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে জানিয়ে কাদের বলেন, চলতি মাসের ১৮ তারিখ থেকে যারা আসছে তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।

৩৫ জনের মত এসেছে, ১৪ দিন নিয়ম অনুযায়ী তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখা হচ্ছে। আমাদের কর্মকাণ্ড কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না।

এর আগেও একশ থেকে দেড়শ জন শিফটিং ছুটিতে যেত, তাতে আমাদের পদ্মা সেতু নির্মাণকাহে সমস্যা হতো না।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ মূল সেতু নির্মাণের কাজ করছে। আর প্রকল্পের নদী শাসনের কাজ করছে চীনের সিনোহাইড্রো করপোরেশন।

উল্লেখ্য, চীন থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।

আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। চীনে অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে চার হাজার ১৯৩ জনেরও বেশি। বাংলাদেশের সাথে চীনের ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় চরম ঝুঁকিতে রয়েছে দেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১