বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য লঞ্চভর্তি করে ঢাকায় লোক আনা হচ্ছে’

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ তুলে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ লঞ্চভর্তি করে ঢাকায় লোক নিয়ে আসছে। এ নিয়ে আমি খুবই শঙ্কিত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সাড়ে চারটায় গোপীবাগে নিজ বাসভবনের সামনে থেকে শেষ দিনের মতো প্রচারণা শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ ঢাকার বাহির থেকে জেলা কমিটি করে করে লঞ্চভর্তি করে নির্বাচনের দিন সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য লোক পাঠাচ্ছে। ঢাকায় তাদের নেতাকর্মীদের জড়ো করছে। পুরো ঢাকা শহরে তারা এ কাজটি করছে। এ নিয়ে আমি খুব শংকিত, তারা আসলে ভোটের দিন কি করতে চাচ্ছে।

তিনি আরো বলেন,গতকাল আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সভাপতি মজনু ভাইয়ের বাসায় পুলিশ রেইট দিয়েছে। আরো অনেকগুলো বাসায় রেইট করেছে। ক’দিন আগে আমাদের একটি মিছিলের ওপর হামলায় যে সমস্ত নেতাকর্মীর আহত হয়েছে তাদের বাড়িতে গিয়ে অভিযান চালানো হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নে ইশরাক হোসেন বলেন, ভোটকেন্দ্রে এজেন্ট দিতে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের নেতাকর্মীরা যথেষ্ট পরিমাণ প্রস্তুতি রেখেছেন। নির্বাচনের দিন তারা ভোটের মাঠে থাকবেন।

আরেক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, আমার কোনো ব্যক্তিগত সহকারি নেই। ভোটের মাঠে আমাদের যে জনস্রোত তৈরি হয়েছে। ভোটের দুদিন আগে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য, জনগণের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। এটাকে হিটকারী চরিত্র বলেও মন্তব্য করেন তিনি।

সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য লঞ্চভর্তি করে ঢাকায় লোক নিয়ে আসা হচ্ছে: ইশরাক

সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য লঞ্চভর্তি করে ঢাকায় লোক নিয়ে আসা হচ্ছে: ইশরাক

Posted by Daily Amar Sangbad on Thursday, January 30, 2020

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১