শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বয়স্ক ভাতার টাকা ছিনিয়ে নিয়েছে ইউপি সদস্য

আকাশবার্তা ডেস্ক :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বুড়াবুড়ী ইউনিয়নের ইউপি সদস্যদের বিরুদ্ধে বয়স্কভাতা টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে৷ গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন বুড়াবুড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের কবিরুল হক।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর ভজনপুর সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উঠিয়ে বের হওয়ার সময় ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু সন্ত্রাসী কায়দার তার কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বার বার তার কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন সময় বেধে দেন।

পরবর্তীতে গত ১৫ দিন আগে তার কাছে আবারও টাকা চাইতে গেলে বিভিন্ন গালাগালি করেন, আবারো ২২ জানুয়ারি বাসায় গিয়ে হুমকি দিয়ে বলেন, কারো কাছে অভিযোগ করলে কার্ড বাতিল করে দিবে, কেউ ঠেকাতে পারবে না।

অভিযুক্ত ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, অভিযোগকারী মানসিক ভারসম্যহীন, সম্পুর্ণ মিথ্যা। কিছু ব্যাক্তির উস্কানীতে সে এই অভিযোগটি করেছ ৷

স্থানীয় লোকজনের কাছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সরজমিনে খোঁজ নিলে তারা জানায়, অভিযোগকারী মানসিক ভারসাম্যহীন নয়। ইউপি সদস্য রোকনুজ্জামান রুকুর কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে বিষয়টি জানায় তার পরিবারের লোকজনও।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রশাসনিক তদন্ত সাপেক্ষে এবং অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১