বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া বাইরে বের হবেন না’

আকাশবার্তা ডেস্ক :

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, বাইরের ভোটাররা ঢাকা ছেড়ে চলে যান। ঢাকাবাসী ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া বাইরে বের হবেন না। ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখবেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে কারওয়ান বাজারে র‌্যাবের ক্যাম্প অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মুলত র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকাবাসীর বাইরে বের হওয়ার সময় ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব ডিজি বলেন, আপনারা আপনাদের ছবিযুক্ত পরিচয় পত্র সঙ্গে রাইখেন। যাতে কোন সম্যায় পড়তে না হয়।

ঢাকা ছেড়ে না গেলে র‌্যাব কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে এমন প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, কাউকে জেলে পোরা র‌্যাবের উদ্দেশ্য নয়। প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে, জেল-জুলুমের ভীতি আমরা দেখাতে চাইনা।

আমার মনে হয়না আমরা এই পর্যায়ে রয়েছি। প্রকৃত ভোটাররা যেন ঠিকঠাক ভোট দিতে পারে সেটাই নিশ্চিত করতে চাইছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আমরা আহ্বান রেখেছি যেন, শহরে যারা জেনুইন ভোটার তারা সহজে শান্তিপূর্ণভাবে ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। মূলত, শৃঙ্খলা রক্ষা করাই হচ্ছে আমাদের আহ্বানের মূল লক্ষ্য।

কাউকে জেলে পাঠানো আমাদের উদ্দেশ্য নয়, তবে যদি কেউ জেলে পাঠানোর মতো কাজ করেন, তাহলে তো জেলেই যাবেন।

তবে জরুরী প্রয়োজন, চিকিৎসা, চাকরির সাক্ষাতকার বা বিদেশ যাত্রার জন্য বাসা থেকে বের হওয়ায় কোনো সমস্যা নেই।’

কাউন্সিলর নির্বাচনে কোনো ছিনতাইকারী বা ম্যানহোলের ঢাকনা চোরকে ভোট না দেয়ার আহবান জানিয়ে র‌্যাব ডিজি বলেন, নির্বাচিত সবাইকে নিয়ে আমরা মাদক, জঙ্গি সন্ত্রাস ও দূর্নীতিবিরোধি কাজ করতে চাই। তাই ভোটারদের উচিৎ দেখে শুনে ভোট দেয়া।

নির্বাচন নিয়ে বিএনপির সহিংসতার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওনারা আশঙ্কা করতে থাকুক, আর আমরা নির্বাচন করি অসুবিধা নাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১