বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

কাদেরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে।

প্রধানমন্ত্রী আজ যেকোনো সময় হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখতে যেতে পারেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।’

এর আগে গত বছরের ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস অপারেশন করা হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১