শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হঠাৎ নয়াপল্টনে গর্জে উঠলেন ইশরাক

আকাশবার্তা ডেস্ক :

সদ্য ঘটে যাওয়া নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। এরপর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতালে সাই দিয়েছে ঐক্যফ্রন্ট। সাই দিলেও মাঠে নেই দুই দলের নেতারা।

তবে হরতাল সমর্থনে হঠাৎ রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির শীর্ষ নেতাকর্মীরা। দুপুর ১২টায় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠছে গোটা নয়াপল্টন এলাকা।

এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এরপর গর্জে উঠেছেন তিনি। নেতাকর্মীদের নিয়ে সামনের সারি থেকে স্লোগান তুলেছেন ইশরাক।

এর আগে সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সহ অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে আসেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এসেই স্লোগান শুরু করে বলেন, ‘চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর, প্রহসনের নির্বাচন মানি না মানবো না। পরে তিনি মাটিতেই বসে নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দিচ্ছেন।

হঠাৎ নয়াপল্টনে গর্জে উঠলেন ইশরাক

হঠাৎ নয়াপল্টনে গর্জে উঠলেন ইশরাক

Posted by Daily Amar Sangbad on Saturday, February 1, 2020

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১