বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মাঠে আতিকুল, সরাচ্ছেন নিজের পোস্টার!

আকাশবার্তা ডেস্ক :

সিটি নির্বাচন উপলক্ষে প্রচারণায় লাগানো পোস্টার নিজেই অপসারণ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর ১৪ নম্বর রোডে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পোস্টার অপসারণ শুরু করেন তিনি।

এর আগে রোববার বিকেলে বনানী নির্বাচনী কার্যালয়ে সিটি নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে আতিকুল বলেছিলেন, ‘আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি এলাকা পোস্টার মুক্ত হবে। আমাদের নিজেদের কর্মী মাঠে নামিয়ে দেব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

জানা গেছে, আগামীকাল ও পরশুর মধ্যে সব পোস্টার নামানো হবে। পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইকেলিং করা হবে। যারা পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ কেউ পোড়াবেন না, আমরা এগুলো রিসাইকেলিং করবো।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন আতিকুল ইসলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১