বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই হাসপাতালে

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবদুর রহিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহতাবস্থায় নোয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আবদুর রহিমের ছোট ভাই আহত মানিক হোসেন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরআগে সন্ধ্যা ৭টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের যাদৌয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম ও আহত মানিক সদর উপজলোর লাহারকান্দি গ্রামের ফজলুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আবদুর রহিম ও মানিক মোটরসাইকেল যোগে লাহারকান্দি থেকে মান্দারীর দিকে যাচ্ছিলেন। এসময় একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় হাসপাতালের র্কতব্যরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০