বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আইডিয়াল কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউটে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আইডিয়াল কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃক বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেকনিক্যাল ইনস্টিটিউটের নিজস্ব ক্লাসরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সকল প্রশিক্ষনার্থীকে সনদপত্র ও প্রতিষ্ঠানের ক্যালেন্ডার বিতরণ করা হয়।
চন্দ্রগঞ্জ আইডিয়াল কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউট ও পিসি প্লাস টেকনোলজির স্বত্বাধিকারী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন।

বিশিষ্ট ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, ক্যামব্রিজ সিটি কলেজের পরিচালক এনামুল হক রতন, ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানার সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সাংবাদিক তানভীর আহম্মেদ রিমন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কম্পিউটার প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। পড়ালেখার পাশাপাশি কম্পিউটারসহ বিভিন্ন কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের সকল অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক ইমরান হোসেন।
এসময় ছাত্রছাত্রী, অভিভাবক , সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১