বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

২৭ ফেব্রুয়ারি শপথ নেবেন আতিক-তাপস

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ২৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ করবেন। ওই দিন সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করাবেন। আর কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

ঢাকা দুই সিটির নির্বাচন চলতি বছরের ৩০ জানুয়ারি হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজার কারণে একদিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

নির্বাচনের তিনদিন পর ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) বিজয়ী মেয়র ও কাউন্সিলদের নাম, ঠিকানা ও পদসহ গেজেট প্রকাশ করে।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, সিটি কর্পোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবে। এ হিসেবে চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি শপথ নেবেন বিজয়ীরা।

ঢাকা দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি-আওয়ামী লীগের মনোনিত প্রার্থীসহ ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী ছিলেন ৬ জন, কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উত্তর সিটিতে ওয়ার্ড রয়েছে ৫৪টি। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩।

এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। ঢাকা দক্ষিণে ৫ মেয়র প্রার্থী ছিলেন। ঢাকা দক্ষিণে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন ভোটার।

যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। এবার ঢাকার দুই সিটিতে প্রথমবারের মতো ২ হাজার ৪৬৮টি ভোট কেন্দ্রের ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষে ইভিএমে ভোট হয়। সর্বোপরি, দুই সিটি নির্বাচনে ৩০ শতাংশের নিচে ভোট পড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১