বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রেমের বিয়ে, অতঃপর দুইজনেই লাশ

আকাশবার্তা ডেস্ক :

রাজীব বিশ্বাস (৩৪) ও স্মৃতি বণিক(২২)। দুই বছর আগে রাজীব বাটিকামারি স্কুল এন্ড কলেজে খণ্ডকালীন শিক্ষকের চাকরি নেন। ওই স্কুলেই পড়তেন স্মৃতি। একই সঙ্গে রাজীব স্মৃতির গৃহ শিক্ষক ছিলেন।

সেখান থেকেই দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে পরিবারের অমতে স্মৃতি বিয়ে করেন রাজীবকে। এর মাস ছয়েক পরে স্মৃতি তার মামাদের কাছে গিয়ে বিয়ে মেনে নিয়ে সনাতন রীতি অনুযায়ী বিয়ে দেয়ার দাবি জানান।

স্মৃতির মামারা প্রচলিত প্রথা অনুযায়ী অনুষ্ঠান করে রাজীবের সঙ্গে বিয়ে দেয়। এরপর থেকে তারা ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার শওকত সিকদারের এক তলা পাকা ভবনে ভাড়া থাকতেন।

স্মৃতি মাঝে মধ্যে মা ও মামাদের কাছ থেকে টাকা চেয়ে আনলেও পারিবারিক অশান্তির কথা তাদের কাছে কখনো বলেননি।

পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেন স্বামী। গত সোমবার রাতে শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাট এলাকার একটি ভাড়া বাড়ি হতে রাজীব ও স্মৃতির লাশ উদ্ধার করা হয়। স্মৃতির লাশ ঘরের শয্যায় শায়িত অবস্থায় এবং রাজীবের মৃতদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহত স্মৃতি বণিকের ভাই নিলয় বণিক বাদী হয়ে কোতোয়ালী থানায় এ মামলাটি করেন।

স্মৃতির মাসী বাসনা পোদ্দার জানান, ঘটনার দিন স্মৃতির প্রতিবেশীরা তাকে প্রথমে জানায় যে, রাজীব স্মৃতিকে মারধোর করেছে। ওদের ঘর তালাবদ্ধ। এরপর তিনিসহ বাড়ির মালিক দরজা ভাঙার চেষ্টা করে না পেরে জানালা খুলে দেখতে পান রাজীব সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে, আর স্মৃতি নিথর হয়ে বিছানায় শুয়ে আছে। পরে তারা পুলিশকে জানালে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, রাগারাগির এক পর্যায়ে মাথায় আঘাত করায় মারা যান স্মৃতি। স্মৃতির মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। স্মৃতির মৃত্যুর পর রাজীব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা পুলিশের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১