বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে অগ্নিকান্ডে অর্ধশত দোকান পুড়ে ছাঁই

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোলাবাড়িয়া কাঁচাবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে হঠাৎ গোলাবাড়িয়া পূর্বঅংশ কাঁচা বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় বাজারে থাকা লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় সবজির আড়ৎ, হাঁস-মুরগির দোকান, মুদি দোকান, মালের আড়ৎ ও দুটি বাসাসহ অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শহিদুর রহমান স্বপন জানান, আগুনে অন্তত ৬০টি দোকান ও পাশের কয়েকটি বাসার মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী থেকে দুটি ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১