শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকচাপায় প্রাণ গেল ফাহিমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

নিহত ফাহিমা উপজেলার সোনাপুর ইউপির খলিল মিঝিবাড়ির জসিম উদ্দিনের মেয়ে এবং স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী ট্রাকটি রায়পুর থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। এসময় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হয় ফাহিমা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাহিমাকে মৃত বলে ঘোষণা করেন।

এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে ঘাতক চালককে আটক করে বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেয়।

রায়পুর থানার ওসি তোতা মিয়া বলেন, খবর পেয়ে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১