সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা রামগঞ্জে উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া কৃষিজমি থেকে উদ্ধারকৃত ৬০ কেজি ওজনের বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলে ধারণা করছেন পুলিশ। রামগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া গ্রামের কৃষিজমিতে আব্দুর রহমান নামে কৃষক ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছেন। ট্রাক্টর লাঙ্গলের সাথে পাথরের ন্যায় পদার্থ আটকে থাকায় ওই কৃষকের মনে সন্দেহ হয়। ঘটনাটি জানাজানি হলে গ্রামের কয়েক শতাধিক লোক ঘটনাস্থলে উপস্থিত হয়।
উৎসুক জনতা পদার্থটি উদ্ধারের জন্য প্রায় সাড়ে ৫ ফুট মাটি গর্ত করেন। পিতলের ন্যায় ৫ ফুট লম্বা ও প্রায় ৬০ কেজি ওজনের পদার্থ উদ্ধার করেন। এ সময় নানাজনের নানামত দেখা যায়। কাহারো ধারণা হচ্ছে ব্রিটিশ সীমানা পিলার, কেউ বলেন বিমানের রাডার, অনেকের মত গুপ্তধণ হবে। খবর পেয়ে রামগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানান, বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা হবে বলে ধারণা করা হচ্ছে। বোমার সামনে মুখে ডাকনা রয়েছে। পুলিশের ধারণা, বিশ্বযুদ্ধে বোমা বহনকারী বিমান থেকে বোমাটি হয়তো পানিতে পড়ে যায়। বোমাটির কার্যকারীতা আছে কিনা তা সন্দেহ রয়েছে। থানার পাশে বোমাটি মাটি ছাপা দিয়ে রাখা হয়েছে।
রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া জানান, বোমাটি পরীক্ষা নীরিক্ষার জন্য সেনাবাহিনীকে সংবাদ প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930