বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনার নামে ব্যবসা, ১০ লাখেরও বেশি পণ্য নিষিদ্ধ অ্যামাজনের

প্রযুক্তি ডেস্ক :

ভয়াবহ করোনাভাইরাসে তিন হাজারও বেশি মানুষ মারা গেছেন। এদের মধ্যে বেশিরভাগই চীনের। ছড়িয়ে পড়েছে ৭০টি দেশে। যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণাগারে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে কাজ চলছে বলে জানা গেছে।

এদিকে, বিশ্বখ্যাত ই-কমার্স সাইট অ্যামাজন তার ডিজিটাল সেলফ থেকে করোনভাইরাস নিরাময় এবং ছড়িয়ে পড়া প্রতিরোধে সহায়ক এমন ভুয়া বিজ্ঞাপনের অভিযোগে ১০ লাখেরও বেশি পণ্য সরিয়ে ফেলেছে।

অ্যমাজন এই উদ্যোগ এমন এক সময়ে নিল যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক করোনাভাইরাস সংক্রমণের নিরাময় বা কমাতে সাহায্য করতে পারে এমন পণ্যের বিজ্ঞাপন দেয়ার অভিযোগে আশি হাজারেরও বেশি লোককে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে।

 সিএনবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন তাদের ওয়েবসাইট থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে এসব পণ্যগুলিকে সরিয়ে নিয়েছে।

পণ্যগুলোর মধ্যে রয়েছে-করোনভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে পারে এমন ফেস মাস্ক, জীবাণুনাশক ইত্যাদি।

এসব পণ্যগুলির জন্য অত্যধিক মূল্য ধার্য করার অভিযোগে অভিযুক্ত হাজার হাজার ব্যবসায়ীর অ্যাকাউন্ট স্থগিত বা নিষিদ্ধ করেছে অ্যামাজন।

এছাড়াও অ্যামাজন তাদের ওয়েবসাইটে একটি লিঙ্ক যুক্ত করেছে, যেখানে করোনাভাইরাস, সিওভিড -১৯ এবং অন্যান্য করোনভাইরাস-সম্পর্কিত টার্মগুলো গ্রাহকরা সহজেই খুঁজে পাবে।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে করোনাভাইরাস সম্পর্কিত এই তথ্যগুলো সরবরাহ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১