শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় রাজু হোসেন ইমন নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল আদেশ দিয়েছেন আদালত। বুধবার (০৪ মার্চ) সাড়ে ১১টায় লক্ষ্মীপুর মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় প্রদান করেন।

এসময় নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার অপর দুই আসামি শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে খালাস প্রদান করা হয়। তবে সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সাজাপ্রাপ্ত আসামি ইমন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মৃত হারুনুর রশিদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরধরে জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামে ২০১৬ সালের ২ নভেম্বর মো. হানিফের ৪ বছরের শিশু আব্দুল্লাহকে খেলার মাঠ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটিকে ৩০ হাজার টাকা বিক্রি করে দেয় রাজু। এরপর শিশুটিকে না পেয়ে ২৯ নভেম্বর ৫ জনকে অভিযুক্ত করে মা আমেনা বেগম বাদি হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এরপর ০১ ডিসেম্বর চাঁদপুর জেলা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশ ৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১