বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৩ দিনের মধ্যে ভিপি নুরকে পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ

আইন আদালত ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে তিন দিনের মধ্যে পাসপোর্ট দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে নুরের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ। তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

রিট আবেদনের তথ্য অনুসারে জরুরিভিত্তিতে পাসপোর্ট পেতে গত বছরের জুলাইয়ে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন নুর। কিন্তু তাকে পাসপোর্ট দেওয়া হয়নি।

পরে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক নুরকে জানান, মামলা থাকায় তাকে পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট দায়ের করেন নুর।

ওই রিটের শুনানি নিয়ে গত ২৩ জানুয়ারি পাসপোর্ট না দেওয়ার কারণ জানাতে বিবাদীদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি কেন নুরকে পাসপোর্ট দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত। এরপর ওই রুলের শুনানি শেষে রায় ঘোষণা করলেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১