বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনাভাইরাস : মোদির বাংলাদেশ সফর বাতিল

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের নেয়া এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রোববার (৮ মার্চ) বিকেলে বাংলাদেশে তিনজন কোভিড-১৯ রোগী ধরা পড়ার তথ্য প্রকাশিত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়।

১৭ মার্চ ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার কথা ছিল মোদির।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়ার কথাও ছিল।

কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখে ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠান বাতিল করে দেয় বাংলাদেশ। তার পরই মোদির সফর বাতিল করা হয়।

অনুষ্ঠানে আরো যোগ দেয়ার কথা ছিল ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন, ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভাসহ বেশ কয়েকজন বিদেশি অতিথির।

এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের থাকার বিষয়েও আলোচনা চলছিল।

এদিকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মিরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, এখনও পর্যন্ত তিন জনের শরীরে সংক্রমণ মিলেছে।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে দু’জন পুরুষ এবং এক জন মহিলা। আক্রান্তদের মধ্যে অম্তত এক জন সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে আরও তিন জনকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১