মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনা : যাত্রী হাঁচি দেওয়ায় বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যু। ধস নামছে অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে হাঁচির কারণে বিমান ঘুরিয়ে ফেলার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ইগল শহর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে নিউ জার্সির নির্য়াক যাচ্ছিলেন এক যাত্রী। যাত্রাপথে হাঁচি দেন তিনি। এতে পুরো বিমানে আতঙ্ক তৈরি হয়। অন্যান্য যাত্রীরা মনে করেছিলেন ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত। তাই ঝুঁকি এড়াতে তারা বিমান ঘোরাতে বলেন। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলটও বিমান ঘুরিয়ে দেন।

পরে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করেন পাইলট। সেখানে বিমানের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের কার্ডিয়াক বিশেষজ্ঞ জর্ডান স্যাটিরসটেইন এ ঘটনায় একটি টুইট করেছেন। টুইটার পোস্টে তিনি লেখেন- যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়ার পর তারা হাত ধুচ্ছিলেন।

যদিও যাত্রীদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ ছিল না। কেননা, হাঁচি দেওয়া ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। এলার্জিজনিত সমস্যার কারণে তিনি হাঁচি দিচ্ছিলেন। যে কারণে বিমানে আতঙ্ক সৃষ্টি হয়।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন সংক্রমিত পুরো বিশ্ব। মোট ১০৮টি দেশে সংক্রমণ ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসের। আতঙ্কও যে ব্যাপক হারে ছড়িয়েছে, সে ব্যাপারে সন্দেহ করা দায়। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। কেউ নিজের স্ত্রীকে আটকে রাখছেন টয়লেটে, কেউবা আবার নিজেকে পলিথিনে পেঁচিয়ে বিমান ভ্রমণ করছেন। এবার ঘটলো বিমানের জরুরি অবতরণের ঘটনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১