নিজস্ব প্রতিবেদক :
সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ নেতাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। গত সোমবার (১ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক সেবাব নেওয়াজ, সহ সম্পাদক পলক আহম্মদ, সদস্য পিয়াস পাঠান ও পৌর ছাত্রলীগের সদস্য মিনহাজ আলম সজিব।
সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, রোববার (৩০ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর শহরের ছাত্রলীগ কর্মী সিপাত ও অন্তরের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগে ছাত্রলীগের চার নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।