শনিবার ২রা মে, ২০২৬ ইং ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

‘করোনাভাইরাস, বিপদমুক্ত বাংলাদেশ’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের ১০০টির বেশি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তরের সভাপতি এবং দলের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ ও কৃষক লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কাছে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগের সচেতনতামূলক লিফলেট জনগণের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে। ইতালিফেরত দুই জনসহ মোট তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হন, তারা এখন সুস্থ।

বিশ্বের প্রায় একশটির বেশি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এই পরিস্থিতিতে দেশবাসীকে ভীত না হয়ে সতর্ক থাকতে হবে।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাট আর ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল।

এখন করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে। ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তৃতায় দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে সতর্কতামূলক লিফলেট বিলি করছে আওয়ামী লীগ। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এ পরিস্থিতিতে দেশবেসীকে ভয় না পেয়ে সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শুধু লিফলেট বিতরণ মধ্যে সীমাবদ্ধ থাকবে না আওয়ামী লীগ। করোনা নিয়ন্ত্রণে আওয়ামী লীগ কাজ শুরু করেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের করোনা নিয়ে সচেতনমূলক এ ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তৃতায় দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের কোনও ত্রুটি আছে কি না তা তো সাংবাদিকরাই জানেন। প্রথমে কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা, ঘাটতি ছিল। এখন সেই ঘাটতি পূরণ হয়েছে। এখন আর কোনও কিছুতেই ঘাটতি নেই। বিমানবন্দরে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১