বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ওয়াজ মাহফিল ও মসজিদে কম আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস প্রতিরোধে ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় সকল অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জহিদ মালেক।

একইসঙ্গে মসজিদে নামাজ পড়তে মানুষ কম আসার অনুরোধও জানান তিনি।

রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি আন্ত:মন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মানুষের সমাগমের কারণে আরও বাড়ছে। তাই ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখাই ভালো। কেননা এর ফলে একসঙ্গে অনেক লোকের সমাগম হয়।

তিনি আরও বলেন, এই করোনার কারণেই বর্তমানে ওমরাহ হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাবা শরীফে তাওয়াফও কমে গেছে। সেক্ষেত্রে মসজিদেও মানুষ সীমিত আসাই ভালো।

তিনি জানান, এই বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মসজিদে ইমামদের করোনা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১