বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ এসআই আবু মুসা

নিজস্ব প্রতিবেদক :

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু মুসা ২য়বারের মত লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। রোববার (১৫ মার্চ) পুলিশ লাইনে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এসআই আবু মূসাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। এসময় জেলার শ্রেষ্ঠ এসআই আবু মুসার হাতে সম্মাননা পুরস্কার প্রদান করেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম-সেবা)।

সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, সর্বোচ্চ গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, অপরাধ দমন, অপরাধী শনাক্ত, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ পেশাগত কাজে বিশেষ দক্ষতা অর্জন করায় চন্দ্রগঞ্জ থানার এসআই আবু মুসাকে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীনসহ অন্যান্য থানার অফিসার ইনচার্জ, আরওআই, আরআই পুলিশ লাইন্স, ফোর্স ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গতবছরের সেপ্টেম্বরেও লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন আবু মূসা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০