সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার এলাকা থেকে সাড়ে ৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একদল সদস্য অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- চন্দ্রগঞ্জ ইউপির পাঁচপাড়া গ্রামের (মুরাদ গাজী বাড়ি) মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ সোহেল রানা প্রকাশ সোহেল (৩৩) ও মান্দারী ইউপির রতনপুন গ্রামের মৃত নুর ইসলামের পুত্র মোঃ খোরশেদ আলম (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মোক্তার হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মান্দারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা সোহেল রানা প্রকাশ সোহেল ও খোরশেদ আলমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে সোহেলের বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা ও ১টি মাদক মামলা আদালতে বিচারাধিন রয়েছে। ডিবি ওসি আরো জানান, ধৃত আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31