বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনায় আরো ১ জনের মৃত্যু, মিরপুরে ভবন ‘লকডাউন’

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৪ জন। এ পরিস্থিতিতে রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগ এর একটি ভবন লকডাউন করে রেখেছে পুলিশ। ওই ভবনের আশে-পাশে চলাচলও সীমিত করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল পৌন ৪ টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ।

তিনি বলেন, মিরপুর উত্তর টোলারবাগ দারুসসালাম এলাকার একটি ভবনের একটি পরিবারকে হোম কোয়ারান্টাইন বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। সেজন্য ভবনটি নজরদারিতে রাখা হয়েছে। ওই ভবন থেকে যেন কেউ বের হতে না পারেন। ওই ভবনে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।

ডিসি বলেন, ওই ভবনে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে আইইডিসিআর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন এখান থেকে কেউ বের হতে না পারে। ওই বাড়িটিতে কানাডা ও জাপান থেকে আসা কয়েকজন প্রবাসী রয়েছেন।

স্থানীয়রা জানান, ওই ভবনে অন্তত ৩০টি পরিবার বসবাস করে।

এদিকে শনিবার বেলা দেড়টার দিকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য ভবনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত নতুনভাবে আক্রান্ত হয়েছেন আরও চারজন। মৃত্যু হয়েছে আরো একজনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে।

এর আগে, গত বুধবার করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি বিদেশ থেকে আসা একজনের মাধ্যমে সংক্রমিত হন। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১