শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

রামগতিতে কোস্টগার্ডের ওপর হামলা চালিয়ে ১০ লাখ চিংড়ি পোনা ছিনতাই : আহত ৪

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তার ওপর হামলা চালিয়ে জব্দকৃত প্রায় ১০ লাখ চিংড়ি পোনা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ঘটনাস্থলে দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, দুইজন কোস্টগার্ড সদস্য ও কোস্টগার্ডের ব্যবহৃত নৌকার মাঝি আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রামগতি উপজেলা বিবিরহাট গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, কোস্টগার্ড সদস্য মো. আহসান, আহসান ও নৌকার মাঝি নুরআলম। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, মেঘনানদী থেকে ধরা ৭০ পাতিলে প্রায় ১০ লাখ চিংড়ি পোনা ট্রাক যোগে অন্যত্র নেওয়া হচ্ছিল। এমন খবরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ট্রাকসহ চিংড়ি পোনা জব্দ করে। জব্দকৃত চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করার সময় দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করে ও লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে চিংড়ি পোনাগুলো ছিনিয়ে নেয়। দুর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে দুই কোস্টগার্ড সদস্য ও নৌকার মাঝিসহ আমরা চারজন আহত হয়েছি। এ সময় আত্মরক্ষায় কোস্টগার্ড গুলি চালায়।

রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তসলিম উদ্দিন জানান, জব্দকৃত মাছ নদীতে অবমুক্ত করার সময় আমাদের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৩ রাউন্ড ফাঁকা গুলি করা হয়।

বিশ্বস্ত একাধিক সূত্র থেকে জানা গেছে, রামগতি মেঘনা নদী থেকে সরকার দলীয় একটি সিন্ডিকেট অবৈধভাবে চিংড়ি পোনা ধরে আসছে। ধরা চিংড়ি পোনাগুলো রাতের আধাঁরে খুলনা নেওয়ার পথে কোস্টগার্ড অভিযান চালিয়ে জব্দ করে। এ সময় ওই সিন্ডিকেটের লোকজন কোস্টগার্ডে ওপর হামলা চালিয়েছে বলে ওই সূত্রটি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১