বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনা নিয়ে গুজব ছড়িয়ে ২ যুবক গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে পিরোজপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে পিরোজপুর শহরের ভগীরথি চত্ত্বর ও মধ্যরাস্তার তালুকদার বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

গ্রেপ্তারকৃতরা হলো- সোহেল শেখ হৃদয় (১৯) পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার ইসমাইল শেখের পুত্র এবং আনাম শেখ (১৯) পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার নান্নু শেখের পুত্র। তারা দুজনই ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী।

পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো: মিজানুর হক জানান, করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টি করার জন্য ফেসবুকে দুই যুবক নানা রকম মিথ্যা তথ্য দিয়ে ভিডিও ছড়াচ্ছিল। এমন খবরের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি দল শহরের ভগীরথি চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে যুবক সোহেল শেখ হৃদয় কে এবং শহরের মধ্যরাস্তার তালুকদার বাড়ি এলাকা অভিযান চালিয়ে আনাম শেখকে গ্রেপ্তার করে।

পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, গ্রেপ্তারকৃত যুবকরা নিজেদের ফেসবুক একাউন্টে ও পেইজে নিজেদের ভিডিও তৈরি করে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছিল। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১