সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মহামারিতে জন্ম নেওয়া শিশুর নাম ‘করোনা’

এক্সক্লুসিভ ডেস্ক :

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এমন সংকটময় পরিস্থিতিতে জন্ম নেয়া এক নবজাতকের নাম রাখা হলো ‘করোনা’।

ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরে জন্ম নিয়েছে ওই শিশু ঘটেছে এমন ঘটনা।

স্থানীয়রা জানান, ভারতে গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে ‘লকডাউন’ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গোরক্ষপুর জেলার সোগাহুরা গ্রামের এক নারীর প্রসব যন্ত্রণা ওঠে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে গোরক্ষপুর শহরের মহিলা হাসপাতালে ভর্তি করেন।

ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। তারপরই ওই সদ্যোজাতের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।

এর আগেও অবশ্য এমন নাম রাখা হয়েছে। ঘূর্ণিঝড় সিডরের সময়ও এক শিশুর নাম রাখা হয়েছিল ‘সিডর’।

এ ব্যাপারে শিশুটির কাকা নীতেশ ত্রিপাঠি বলেন, ‘এ ভাইরাস অত্যন্ত মারাত্মক তাতে কোনো সন্দেহ নেই। তবে আতঙ্কের মাঝেও অনেক ভালো কিছু সৃষ্টি হয়। তাই অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই সুরক্ষিত থাকব। আর ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে এ শিশু।’

এদিকে, বিষয়টি জানার পর অবশ্য অনেকেই হতবাক হয়েছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন নাম হতে পারে, ভাবতেই পারছেন না তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31