বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

রূপগঞ্জে ইতালি প্রবাসীর মৃত্যু, সন্দেহ করোনা

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইতালিফেরত আবদুল মোতালেব (৫৩) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। প্রবাসীর এ মৃত্যুকে ঘিরে কাঞ্চন পৌর এলাকায় নতুন করে মানুষের মাঝে করোনাভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে। তাদের ধারনা, আবদুল মোতালেব করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। আবদুল মোতালেব উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার দেওয়ান সাহাজউদ্দিনের ছেলে। গত ডিসেম্বরে ইতালি থেকে দেশে ফিরেছেন তিনি।

মৃত ওই প্রবাসীর বড় ভাই দিলদার হাজি জানান, গত ডিসেম্বরের প্রথম দিকে দেশে ফিরে স্বাভাবিক চলাফেরা করছিলেন। শুক্রবার ভোররাতে নিজ বাড়িতে হঠাৎ মৃত্যুবরণ করেন তিনি।

নিহতের পরিবারের দাবি, তিনি কান্সারে আক্রান্ত ছিলেন। এ কারণে দেশে ফিরে আসেন গত ডিসেম্বরে। এরপর দেশে তার চিকিৎসা চলছিল। তবে কোথায় তার কী চিকিৎসা চলছিল; সে ব্যাপারে স্পষ্ট করেননি নিহতের পরিবার।

এদিকে শুক্রবার বাদ জোহর চরপাড়া এলাকায় নিহতের নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় চৌধুরীপাড়া সামাজিক করবস্থানে দাফন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১