শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সাংবাদিকের সাথে অসদাচরণ করায় ট্রাফিক পুলিশের এটিএসআই ক্লোজ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে খাদ্যপণ্যবাহী রিক্সাচালককে মারধর ও স্থানীয় সাংবাদিকের সাথে অসদাচরণের দায়ে ট্রাফিক পুলিশের এটিএসআই নিহার রঞ্জনকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠিয়েছে জেলা পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন- লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

জানা যায়, সকাল ১১টার দিকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বোঝাই করে একটি রিক্সা শহরের শাঁখারীপাড়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতদিক থেকে হঠাৎ ট্রাফিক পুলিশের এটিএসআই নিহার রঞ্জন মোটরসাইকেল নিয়ে এসে রিক্সাটির গতিরোধ করে চালকের কলার চেপে ধরে মারধর শুরু করে।
তাৎক্ষণিক সময় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক মাহবুবুল ইসলাম ভূঁইয়া অসহায় রিক্সাচালককে অহেতুক মারধর করতে দেখে ছেড়ে দেয়ার অনুরোধ করেন। এতে ওই এটিএসআই ক্ষিপ্ত হয়ে তাঁর উপরেও চড়াও হন এবং গালমন্দ করেন।

কথা কাটাকাটি একপর্যায়ে সরকারি কাজে বাধা দেয়ার মিথ্যা অভিযোগ তুলে ওই সাংবাদিককে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন তিনি। পরে ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা এসে তাকে নিভৃত করে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে ওই এটিএসআই নিহার রঞ্জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। এছাড়াও কোনো পণ্যবাহী যানবাহনকে অহেতুক হয়রানি না করার জন্য জেলার পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

এঘটনায় পুলিশ সুপার তড়িৎ ব্যবস্থা নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮