মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনা : সন্তানকে বুকে জড়াতে না পেরে কাঁদলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে চিকিৎসকরা। তারা সর্বদা করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকেন।

এই কারণে অনেক চিকিৎসক ও নার্স এরইমধ্যে চিকিৎসা সেবা দিতে গিয়ে মারাও গেছেন।

এমন পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। আর পরিবারের সুরক্ষার জন্য দূরত্ব স্থাপন করেছেন তাদের সঙ্গে। এমনকি ঘরে ফিরেও নিজেকে পরিবারের সঙ্গে আলাদা রাখতে হচ্ছে চিকিৎসকদের।

সম্প্রতি সৌদি আরবের এক চিকিৎসকের এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

‘মাইক’ নামের একটি টুইটার একাউন্ট থেকে পোস্ট করা ৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের কাজ সেরে ওই চিকিৎসক ঘরে ঢুকতেই তার ছোট্ট শিশুপুত্র তাকে জড়িয়ে ধরতে ছুটে আসে। কিন্তু করোনার সংক্রমণের ভয়ে তাকে কাছে আসতে বারণ করেন বাবা। এরপর নিজেই কান্নায় ভেঙে পড়েন।

ভিডিওটি দেখে ওই চিকিৎসকের প্রতি সহমর্মিতা যেমন দেখাচ্ছেন সবাই, তেমনই এই কঠিন সময়ে তার ত্যাগের কথা মনে করে অনেকে স্যালুটও জানাচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১