শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, কয়েকটি বাড়ি লকডাউন!

আকাশবার্তা ডেস্ক :

শেরপুরে আওয়াল পাগলা নামে এক ব্যক্তি করোনার উপসর্গ (জ্বর এবং শ্বাসকষ্ট) নিয়ে মারা গেছেন। তিন দিন অসুস্থ থাকার পর রোববার (২৯ মার্চ) রাতে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে সোমবার (৩০ মার্চ) রক্তের নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন-জানাজা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ।

ময়মনসিংহের ভালুকা থেকে গত তিনদিন আগে ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে এসেছিলেন। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

জানা গেছে, ওই ব্যক্তি ভালুকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১